
ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করার ঘোষণা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেছেন, ঈদে কোনো পরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না এবং যাত্রী হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়েদাবাদে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় চলাচলকারী পরিবহনের মালিক, চালক ও তাঁদের সহকারীরা অংশ নেন।
সভায় সাইফুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মালিক সমিতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে যাত্রী হয়রানি বন্ধ, নির্ধারিত ভাড়ার বেশি আদায় রোধ এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি মহাসড়কে নির্ধারিত গতির বেশি গতিতে বাস চালানো যাবে না।
সাইফুল আলম আরও বলেন, বেশি আয়ের আশায় অনেক চালক বিরামহীনভাবে গাড়ি চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে বাস চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে সাইফুল আলম বলেন, চালকেরা যাতে নির্বিঘ্নে বাস চালাতে পারেন এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, বিষয়টি নিশ্চিত করা হবে।
সাইফুল আলম জানান, ঈদযাত্রায় যাত্রীদের সহায়তার জন্য ঢাকার বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। এসব ডেস্কে যাত্রীরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক এবং বিএনপি নেতা নবী উল্লাহ নবী উপস্থিত ছিলেন।

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৪ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
২৯ মিনিট আগে