রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে রমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, ‘দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচ তলা থেকে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই বৃদ্ধ রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল। তার সমস্ত শরীর পঁচে গেছে এবং পোকা ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস বলেন, ‘বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি।’
গত বৃহস্পতিবার নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি গরমের কারণে খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে আজ বুধবার সকালে উত্তরার বাসা থেকে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছিল। তখন থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার নাজমুলের মরদেহ উদ্ধার করেন।
শামীমা আরও বলেন, আমাদের ধারণা গরমের কারণে অথবা অন্য কোনো অসুস্থতার কারণে কয়েকদিন আগেই মারা গেছেন বড় ভাই নাজমুল। তবে তার সঙ্গে কোনো স্বজন না থাকায় মূলত মরদেহটি কিছুটা পচে গেছে।

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফারুক হোসেন (৪০) উপজেলা সদরের সিংগাড়ী গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে।
১৩ মিনিট আগে
রাজধানীর সকল এলাকায় কীভাবে অন্তত একটি করে খেলার মাঠ প্রস্তুত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি তৈরি করছি এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি...
১৮ মিনিট আগে
পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক স্কুলছাত্রী। আজ শনিবার উপজেলার সদর ইউনিয়নের ওই ছাত্রী দুই দফা থানায় গিয়ে বিয়ে বন্ধে পুলিশের সহায়তা চায়। পরে পুলিশ অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দিয়েছে।
২২ মিনিট আগে
২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালে রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২৯ মিনিট আগে