
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা দেন।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি যেন দুর্বলতা প্রকাশ না পায়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সাজ্জাত আলী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ এমন কোনো সংগঠন যেন গোপনে তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার হোসেন বিপিএম (অতিরিক্ত আইজি)। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এগুলো পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে। সেবাপ্রত্যাশীদের কথা বিবেচনায় রেখে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনাও দেন।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে