
মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।
আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।
মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’
তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’
মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে