
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে ট্রাফিক সিগন্যালে আটকা পড়েন নাজিউর রহমান নাজির। তিনি সিগন্যাল উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন তাঁর রিকশাটি আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিউর রহমান নাজির রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্য জয়নাল আবেদীনের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার করে এবং ওই ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি করে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বৃহস্পতিবার রাতেই ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হন।
শুক্রবার বিকেলে বিএনপি নেতা নাজিউর রহমান নাজির শাজাহানপুর উপজেলায় সংবাদ সম্মেলন করে এই ঘটনার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে যানজটে আটকা পড়েন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে অনুরোধ করেন রিকশাটি ছেড়ে দেওয়ার জন্য। এতে ট্রাফিক পুলিশের সদস্য জয়নাল আমার মেয়ের সামনে আমাকে উদ্দেশ করে অকথ্য ভাষা প্রয়োগ করেন। এতে মেয়ের সামনে নিজেকে অপমানিত বোধ করি এবং উত্তেজিত হয় ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ করি, যা মোটেও ঠিক হয়নি।’
বগুড়া সদর ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ‘তাঁর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। ঘটনাস্থলে অসংখ্য মানুষ দেখেছেন। আমরা তিনজন ট্রাফিক ডিউটি করছিলাম। আমরা শান্ত ছিলাম। স্থানীয় লোকজন ভিডিও করেছেন এবং তাঁরাই তাঁকে নিবৃত করেছেন।’
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে আসার পরপরই ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করি। পুলিশ সুপার মহোদয় ছুটিতে আছেন। তিনি এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৪ মিনিট আগে