
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আদালতের পাঠায়। তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান রিমান্ডের আবেদন জানান।
অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম হিরু। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডে পাঠানোর নিবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
৬ জুন রাতে ঝিনাইদহ থেকে গ্যাস বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর তাঁকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আনোয়ারুল আজীম ভারতে খুন হওয়ার ঘটনায় গত ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণের পর বাবাকে গুম করার অভিযোগে মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

কুমিল্লায় নিখোঁজের একদিন পর ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
৩০ মিনিট আগে
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চশমা কিনতে নিশিন্দারা উপশহরের বাসা থেকে বের হন রাধিন। রাত সাড়ে ৮টার দিকে মাকে ফোন করে তিনি জানান, রিকশায় করে বাসায় ফিরছেন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আর বাসায় ফেরেননি।
৩৩ মিনিট আগে
দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (আগের নাম র্যাব)।
৩৫ মিনিট আগে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। মরদেহটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ হওয়া সন্তান অপ্রতিমের মরদেহ বলে সন্দেহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে