
রমজান মাস সামনে রেখে চালের বাজার নিয়ন্ত্রণে অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে কিশোরগঞ্জে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে জেলা শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
অভিযানে মূল্যতালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রসিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০১৮ সালের কৃষি বিপণন আইনে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের চালের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রিসহ কারসাজির বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজানে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ রোববার জেলা শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
৩ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
৪ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
৪ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে