
রাজধানী এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে ডিএমটিসিএলের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়।
ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন এবং এর আশপাশে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে দখল না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি এই অভিযানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যারেজের গেট পরিচালনা ও পানি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চান।
২৫ মিনিট আগে
দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল
২৮ মিনিট আগে