
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজলক্ষ্মী ও আজমপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে আসেন। পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, নয়তো মজুরি বাড়াও’—এমন স্লোগান দেন। যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
আরেক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তারা দুর্বিষহ জীবন যাপন করছেন। এ কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা আজ সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যান। তখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন।
এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান, বুধবার দুপুর ১টার দিকেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমাড়পুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী...
৫ মিনিট আগে
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে।
২০ মিনিট আগে
বক্তারা বলেন, বিভিন্ন কারণে বারবার সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় এ খাতের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যথায় হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তাঁরা
২৩ মিনিট আগে