
ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শুক্রবার দুপুর থেকে বুয়েটে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবি নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ায় ইমতিয়াজ রাহিমের সিট বাতিল ও বহিষ্কারসহ ছয় দফা দাবি জানান তাঁরা। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাতে সিট বাতিল করে বিজ্ঞপ্তি দেয় বুয়েট প্রশাসন।
এ বিষয়ে ইমতিয়াজ রাহিম রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে একদল রাজনৈতিক স্বার্থান্বেষী মহল এসব করতেছে। যারা টাঙ্গুয়ার হাওরে নাশকতার দায়ে গ্রেপ্তার ছিল—তাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের চাপ দিয়ে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আন্দোলনে আসতে চাপ দেওয়া হচ্ছে। আমার অপরাধ আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বুয়েটে পড়েও কেমনে কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেলাম! তাই তাদের সহ্য হচ্ছে না। বুয়েট প্রশাসন বলেছে ক্যাম্পাসের বাইরে রাজনীতি করলে সমস্যা নেই, আমি তো কেন্দ্রে রাজনীতি করি। আমাকে এভাবে শাস্তি দেওয়া মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।’
ইমতিয়াজ আরও বলেন, ‘বুয়েট প্রশাসন কোনো ধরনের যাচাই-বাছাই না করে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমার হলের সিট বাতিল করেছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন করছে, আমি জানি না। কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নেতিবাচক ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান-মূল্যবোধ, তার প্রতি বুয়েট প্রশাসনের শ্রদ্ধা জানানো উচিত। একই সঙ্গে একজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতির পিতার আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মানসিক নিপীড়নের শিকার হন, সে ক্ষেত্রে তাকেও নিরাপত্তা দেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মনে করি—প্রশাসনের (দায়িত্বে) থাকার কোনো নৈতিক অবস্থান নেই।’
সার্বিক বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
২৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কটির সংস্কারের কাজ ছয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই বছরেও শেষ হয়নি। ফলে সড়ক দিয়ে চলাচল করা ১০ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেই সঙ্গে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে
দলের লোককে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে কাজ বন্ধ করেন তিনি।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
৪ ঘণ্টা আগে