ডিবিতে আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেসে’ রেজাউল করিম মল্লিক এ কথা বলেন। তিনি বলেন, ‘ডিবির কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। মানুষের আস্থার স্থল হবে এটি। ডিবির নাম শুনলে মানুষ ভয় পাবে না, অপরাধীরা ভয় পাবে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায়বিচার পাবেন। আসামি যেই হোক না কেন, তিনি নির্যাতিত হবেন না। এখানে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।’ ডিএমপির ডিবি অতীতের একাধিক প্রধানের বিভিন্ন ধরনের বিতর্কিত কার্যকলাপ ইঙ্গিত করে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা এবং সেলিব্রেটিদের নিয়ে অফিসে খাবার খাওয়াতেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হতো। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের অনেককে ডিবি অফিসে ডেকে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। তাদের মুচলেকা দেওয়া এবং দুঃখ প্রকাশের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে অতীতে।
সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি অফিসে আটকে রাখা হয়। তাদের সঙ্গে হারুন অর রশিদের খাবার খাওয়া এবং তাদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া দেশব্যাপী সমালোচনা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন অর রশিদ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।
ডিবির এসব বিতর্কিত কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন হারুন অর রশিদ। এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বর্তমান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘ডিবিতে এ ধরনের কার্যকলাপ আর হবে না। ডিবি অফিস মানুষের আস্থার স্থল হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘ডিবি যে ভীতিকর কিছু নয়, তা গত ৫ আগস্টের পর থেকে আপনারা দেখছেন। মানুষের কাছে গণমাধ্যম তা পৌঁছে দিচ্ছে।’
ডিবিতে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিতে সব চৌকস কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি আশ্রয় পাবে না।’ তিনি বলেন, ‘ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে। সাধারণ মানুষ যাতে সুবিচার পায় এবং অন্যায় জুলুম থেকে যাতে বাঁচতে পারে সেটি সুনিশ্চিত করা হবে।’ ডিবির কোনো কর্মকর্তা বা সদস্য যদি অনিয়ম অসদাচরণের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন।
কিছুদিন পরই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডিবির নতুন প্রধান সনাতন ধর্মীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে তাদের নিরাপত্তার সব ধরনের বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান।
আরও খবর পড়ুন:
- বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতা–কর্মী গ্রেপ্তার
- ‘অতিবৃদ্ধ বয়েসেও এতো লোভ! রা বি শ!’, পোস্ট থেকে কি ছবি সরিয়েছেন আসিফ নজরুল
- বিএডিসির চেয়ারম্যান হিসেবে রুহুল আমিনের যোগদান
- আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
- ত্রিপুরার ময়রার ছেলে ২৯ হাজার কোটির ব্যাংকের মালিক, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ডা. ঈশিতাকে খালাস, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিঙ্গাপুরে হাইকমিশনার তৌহিদুলের বিলাসী চিকিৎসা, ব্যয় ৫ কোটি
- বিএডিসির চেয়ারম্যান হিসেবে রুহুল আমিনের যোগদান
- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা
- দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল
- ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের ৬ তরিকা
- প্রবাসীদের এনআইডি কার্ড: মানতে হবে যেসব নির্দেশনা
- যেসব কারণে বিমানবন্দর নেই এই ৫ দেশে
- বাবা-ছেলের দখল-বাণিজ্য, দলীয় নেতারাও আক্রান্ত
- বদলি-আতঙ্কে রাজারবাগে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যরা









