‘প্রথমে আগুন দেখছি ফুটওভার ব্রিজের মুখে। তহন অল্প আছিল ৷ তারপর দেখলাম এসির লাইন দিয়া হেই আগুন সারা মার্কেটে ছড়াইছে। একটা এসিও ঠিক নাই। সব বাসটি (ব্রাস্ট) হইছে৷ মনে হয় কারেন্ট থাইকা এই আগুন লাগছে৷’ কথাগুলো বলছিলেন ঢাকা নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ৫ নম্বর গলি লাগোয়া একটি রেস্টুরেন্টের শ্রমিক।
নিজেকে আগুনের প্রথম দিককার প্রত্যক্ষদর্শী দাবি করে মো. রুবেল নামের এই দোকানকর্মী বলেন, ‘রাতের বেলা সিটি করপোরেশনের লোকেরা ওভারব্রিজ ভাঙ্গার কাম করছে (গাউছিয়া ও ঢাকা সুপার মার্কেটের সংযোগ ফুটওভার) ৷ ব্রিজের যে সিঁড়ি, ওইডার লগে অনেক তার আছিল এই মার্কেটের। আমরা সন্দেহ করি, ওই সিঁড়ি ভাঙার সময় তার প্লাস-মাইনাস (নেগেটিভ-পজেটিভ) হইয়া এই আগুন লাগছে ৷ কারণ, আগুন লাগার লগে লগে সিটি করপোরেশনের লোকেরা ভাগছে ৷ এক মিনিটও দেরি করে নাই।’

কথা হয় চন্দ্রিমা মার্কেটের দোকান কর্মচারী সুজন ও সুপার মার্কেটের পেছনে ফুটপাতে চায়ের দোকানদার রিয়াদের সঙ্গে। তাঁরাও নিজেদের শুরুর দিকের প্রত্যক্ষদর্শী দাবি করে রুবেলের বলা কথার সঙ্গে সহমত জানালেন।
তৃতীয় তলায় বন্ধুর বাবার দোকান আছে তাসফিয়া ফ্যাশন নামে। বন্ধুর ডাকে সেখানকার মালামাল উদ্ধারের সহায়তা করতে এসেছেন মো. সাইফ ৷ তিনি বলেন, ‘আমরা আসতে দেরি করে ফেলেছি ৷ ভেতরে ঢুকে দেখি ভয়াবহ অবস্থা ৷ মালামাল তেমন বের করতে পারি নাই। সব শেষ ওদের, কিছুই বের করতে পারেনি।’

সময় যত গড়াচ্ছে, আগুন তত বড় হচ্ছে। তৃতীয় তলা থেকে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। উভয় তলা থেকেই দোকানের মালিক ও ব্যবসায়ীরা যাঁর যাঁর মালামাল বের করছেন। মার্কেটের ভেতরে গিয়ে ঘুরে এসে মালামাল বের করার অবস্থা না থাকায় বাইরে এসে কান্নায় ভেঙে পড়ছেন অনেক ব্যবসায়ী।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তাদের সহযোগিতা করছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্য।
আরও পড়ুন:

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্তের
৫ মিনিট আগে
বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
১৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
২৮ মিনিট আগে