
অধিক মুনাফার লোভ দেখিয়ে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামের এক এনজিওর গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. নাজিম উদ্দিন তনু (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার সকালে ঢাকার দক্ষিণখান এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নওগাঁ জেলার জগৎসিংহপুর এলাকায়।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের এনজিওটির নওগাঁ সদরের অফিসপাড়ায় কার্যক্রম পরিচালিত হতো। সেখানে সঞ্চয় আমানত, মাসিক ডিপিএস এবং এককালীন ঋণ সুবিধার কথা বলে বিপুল গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। প্রতি লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। বাদীর দাবি, তাঁর আমানত ছিল ২০ লাখ টাকা এবং প্রতিষ্ঠানের মোট আমানত ছিল ১৫০ কোটি টাকার মতো।
তদন্ত সূত্রে জানা যায়, শুরুর দিকে মনোনীত কিছু গ্রাহককে প্রতিশ্রুত লভ্যাংশ দিলেও পরে তা সুকৌশলে প্রচার করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের মধ্যে বড় ধরনের বিনিয়োগ আকর্ষণ করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের আগস্টের পর থেকে আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দিলে গ্রাহকেরা অর্থ উত্তোলনে সমস্যায় পড়েন। অভিযোগ জানালে পরিচালক নাজিম উদ্দিন তনু সময়ক্ষেপণ করতে থাকেন। গত বছরের নভেম্বর মাসে গ্রাহকেরা অফিসে গিয়ে অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ টালবাহানা করে এবং একপর্যায়ে ভুক্তভোগীদের অফিস থেকে বের করে দেন।
এ ঘটনায় এক ভুক্তভোগী গত বছরের ১২ নভেম্বর নওগাঁ সদর থানায় একটি মামলা করেন। প্রাথমিক তদন্তে ৮০০ জনের বেশি গ্রাহক মোট ৬০০ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ হারিয়েছেন বলে জানা গেছে। সিআইডি জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মামলাটির দায়িত্ব বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিটের কাছে। এ পর্যন্ত প্রধান আসামি নাজিম উদ্দিন তনুসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে