
মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাখি আক্তার ওই এলাকার সৌদিপ্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত রাতে ঘরের চালায় ঢিল ছুড়ে মারে। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির ছেলে আইজান (৪) ঘরের দরজা খোলে। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই শিশুর মাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে পাখি আক্তারের ছেলে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশীরা এসে হত্যাকাণ্ড দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
কয়েকজন প্রতিবেশী জানান, পাখি বাড়িতে একা থাকতেন। তার স্বামী সৌদি আরবে থাকেন। কারা যেন মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুড়ে মারত। বিষয়টি এলাকার মুরব্বিদের জানালেও কোনো সুরাহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত, তা কখনোই শনাক্ত করা হয়নি। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
২৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, সেখানে বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
২৬ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে