
রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ শুক্রবার ভোরে অচেতন অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
হাসপাতালে মৃত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বির পরিবারের সঙ্গে কলাবাগানের শুক্রাবাদ এলাকায় থাকতেন। তেমন কিছুই করতেন না তিনি।
রায়হান আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান সাব্বির তাঁর মেয়েবন্ধু মারুফা আক্তারসহ স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। মারুফা হোটেলে থাকা অবস্থায়ই গলায় ফাঁস দেন সাব্বির। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
তবে কে বা কারা সাব্বিরকে স্কয়ার হাসপাতালে নিয়েছে তা জানেন না রায়হান। তিনি জানান, তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছিল।
৩ মিনিট আগে
দুর্নীতির দুই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে তাঁর জামিন নামঞ্জুর করেন।
৫ মিনিট আগে
ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন্দ্র ধর (৪০) নামের এক নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীর কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের...
১৯ মিনিট আগে