আসন্ন ঈদুল ফিতরে রেলের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার। তবে সেই চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র বদলে গেছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে স্টেশনে টিকিটের কোনো লাইন নেই, নেই রাতভর অপেক্ষা।
আজ কমলাপুরে গিয়ে দেখা যায়, টিকিট যাঁরা কিনতে এসেছেন তাঁরা সবাই নিয়মিত যাত্রী। আজ পাওয়া যাচ্ছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। আজ অনেকেই স্টেশনে এসেছেন না জেনে। এমন একজন পঞ্চগড়ের জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। আমি তো জানি না। টিকিট কাটতে এসে দেখি সব নেটে নিতে হবে।’
স্টেশনে অনেকেই এসেছেন অগ্রিম টিকিট নিতে। কেউ কেউ অনলাইনে নির্দিষ্ট রুটের টিকিট না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন। দিনাজপুরের কেয়া পারভীন বলেন, তিনি দিনাজপুর যাবেন, তবে নিবন্ধন করে টিকিট কাটতে গিয়ে দেখতে পান টিকিট নেই। তাই স্টেশনে এসেছেন। এখানে এসেও টিকিট পাননি। কেয়ার প্রশ্ন, ‘এভাবে সব অনলাইনে হলে আমি কার সঙ্গে কথা বলব?’
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন রেলের টিকিট রয়েছে ২৫ হাজার ৭৭৮টি। সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ২ ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২৫ পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ১১ হাজারের বেশি টিকিট বিক্রি বাকি আছে। তিনি বলেন, রেলে চাহিদার তুলনায় টিকিট একটু ঘাটতি আছে। তবে অবিক্রীত টিকিট আজ বিক্রি না হলেও পরদিন বিক্রি হবে। যাঁরা অনলাইনে টিকিট কাটা বোঝেন না, তাঁদের জন্য লোকাল বা অন্যভাবে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই স্টেশন ম্যানেজার। তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্ভারে কোনো জটিলতা নেই।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এবার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। আজ ও আগামী ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট। আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।
টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। একসঙ্গে দুইয়ের অধিক যাত্রীর টিকিট কিনতে হলে সবার নাম উল্লেখ করে দিতে হবে।

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজারসহ তিনজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
৮ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩১ মিনিট আগে