
দুর্নীতির এক মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলার রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
দুদকের আইনজীবী শাহ মো. নাজমুস সাকিব সাজার এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ সুপর্ণা সুরকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, আসামি সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তাঁর নিজের ও তাঁর স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ জন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে গত ৩ ফেব্রুয়ারি সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা বন্দর এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ময়লা ফেলার কোনো ভাগাড় বা ডাম্পিং স্টেশন না থাকায় রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য ময়লার ভাগাড়।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
১৮ মিনিট আগে
খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের নবগ্রাম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়েছে হানিফ পরিবহনের একটি বাস। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
২৫ মিনিট আগে