
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের নবগ্রাম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়েছে হানিফ পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মাগুরার শালিখায় পুরোনো একটি হত্যা মামলা প্রত্যাহারে চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
৮ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জের দ্বারিকা-শিকারপুর ব্রিজের পাশে একটি বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাকুদিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী ক্বারি ছিলেন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় পিচ্চি জাহেদ নামে পরিচিত জাহেদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণের অভিযোগ উঠেছে। ছাত্রীর মায়ের দাবি, আদালত থেকে ফেরার পথে রনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়ে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
২৮ মিনিট আগে