
ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষ শোভন চেয়ারের টিকিট কাটছেন। আজ যে পরিমাণ টিকিটের চাহিদা আছে, তাতে ট্রেনের টিকিট এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।
হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’
এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’
এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।

এদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
৩ মিনিট আগে
সারা দেশে চলমান উত্তেজনার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শিবিরের একটি মিছিলকে কেন্দ্র করে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে...
৩৫ মিনিট আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইসলামচরসংলগ্ন নদীতে অবৈধভাবে ঘের নির্মাণের বিরুদ্ধে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে এসে দাওয়াতে যাওয়া-না যাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবা মো. আবুল বাশার (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাই মারধর করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে উ
১ ঘণ্টা আগে