
ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনের মতো আজ রোববার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আজ দেওয়া হচ্ছে আগামী ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি শুরু হওয়ার ৮ মিনিট পরে কাউন্টার থেকে প্রথম টিকিট দেওয়া হয়েছে। তবে স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কেউই অনলাইনে টিকিট কাটার জন্য ঢুকতে পারছেন না।
রোববার কমলাপুর রেলস্টেশনসহ ঢাকার আরও চারটি স্টেশন থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের মোট টিকিটের অর্ধেক কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, গতকাল থেকেই যাত্রীরা কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন অগ্রিম টিকিট কাটার জন্য। তবে গতকাল শনিবারের তুলনায় আজ অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। ভ্যাপসা গরম আর যাত্রীদের গাদাগাদিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্টেশনে আসা মানুষ। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও অনলাইনে কেউ ঢুকতে পারেননি। একই সঙ্গে কাউন্টারে টিকিট দিতেও ধীরগতি দেখা গেছে।
টিকিট কাটতে আসা যাত্রী শিমুল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ২০ মিনিট চেষ্টা করেও ‘সহজ’-এর ওয়েবসাইটে ঢুকতে পারিনি। ফলে ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারছি না। এই যদি অবস্থা হয়, তাহলে টিকিট কীভাবে কাটব? আগের চেয়েও খারাপ সার্ভিস দিচ্ছে সহজ। এখন ঢুকতে পারছি না, এক ঘণ্টা পরে ঢুকতে পারলে দেখাবে সব টিকিট শেষ।’
এদিকে আজ কাউন্টার থেকে প্রথম টিকিট পাওয়া হোসেন সাইফুল্লাহ নামের একজন যাত্রী বলেন, ‘প্রায় ২২ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়েছি। কিন্তু অনেক দুর্ভোগ হয়েছে। সব সময় অনিশ্চয়তা কাজ করেছে টিকিট পাব কি না। তবে টিকিট পেয়ে ভালো লাগছে, বাড়ির পথের যাত্রা নিশ্চিত হলো।’
তবে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাটতে দাঁড়িয়ে থাকা বেশির ভাগ যাত্রীকেই মোবাইল ফোন হাতে দেখা যায় অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছেন। আজকের পত্রিকার এই প্রতিবেদক তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, কোনো যাত্রীই অনলাইনে ঢুকে টিকিট কাটতে পারেননি। যাত্রীদের অভিযোগ, অনলাইনে ঢোকাই যাচ্ছে না।
আগামীকাল সোমবার দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট। ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ১ মে থেকে। এই দিন দেওয়া হবে ৫ মের অগ্রিম টিকিট।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার ৮০৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয় বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে...
৪০ মিনিট আগে
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ ঘণ্টা আগে
কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর এক বক্তব্যে আজ রোববার সংসদের বৈঠকে উত্তেজনা ছড়ায়। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উত্তেজনা সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করেন। বিরোধীদলীয় জোট এই বক্তব্যকে ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং বর্ণবাদী...
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাঁদের বিরুদ্ধে শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় চার কোটি টাকার অনিয়ম....
২ ঘণ্টা আগে