
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশের অনেক জায়গায় খানাখন্দের কারণে ঈদযাত্রায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বরাবরের ন্যায় এবারও মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হবে। তবে সড়ক বিভাগ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানা যায়, ২০১৬ সালে ১ হাজার ৮১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-ময়মনসিংহ চার লেনের মহাসড়কের উদ্বোধন করা হয়। এরপর থেকে বৃহত্তর ময়মনসিংহের মানুষ এ মহাসড়ক দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। মাঝেমধ্যে মহাসড়কে খানাখন্দ হলেও তা নিয়মিত মেরামত করায় মানুষের ভোগান্তি তেমন হয়নি। সম্প্রতি ঈদকে ঘিরে এ মহাসড়কে ভোগান্তির আশঙ্কা করছে মানুষ। কারণ, মহাসড়কে সিডস্টোর, ভালুকা, ত্রিশাল, বইলর এবং শিকারীকান্দা বাইপাস মোড়ে দীর্ঘদিন ধরে খানাখন্দ হলেও তা মেরামত না করায় যানজটের শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, বাইপাসে এমন যানজট হয় যে দুই মিনিটের রাস্তা যেতে দুই ঘণ্টা সময় লাগে। আগে থেকেই রাস্তাঘাট ঠিক না করলে মানুষ কষ্টের মধ্যে পড়ে যাবে।
সালাউদ্দিন নামে ভালুকার আরেক বাসিন্দা বলেন, ১৫ থেকে ২০ দিন ধরে ভালুকা বাসস্ট্যান্ড ইউ টার্নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেবে যাওয়ায় ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন যানজট হচ্ছে। মনে হয় না ঈদের আগে কাজ শেষ হবে। আর কাজ শেষ না হলে ভোগান্তি চরমে পৌঁছাবে।
ময়মনসিংহ থেকে ঢাকাগামী এনা পরিবহনের চালক আবদুস সাত্তার বলেন, ‘রাস্তা ভাঙার কারণে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠতেই তীব্র যানজটের মধ্যে পড়তে হয়। শুধু শিকারীকান্দা মোড় নয়, বইলর, ত্রিশাল, ভালুকা এবং সিড স্টোরসহ গাজীপুর চৌরাস্তা পর্যন্ত তো যানজট আছেই। ঈদের আগে রাস্তা মেরামত না করলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হবে। সঙ্গে যাত্রীরাও কষ্টে পড়বে। দ্রুত রাস্তাটা মেরামত করা হলে সবার জন্য ভালো হবে।’
প্রাইভেট কারের চালক মশিউর রহমান রাসেল বলেন, ‘এ বছর ১৫ রোজা থেকেই বোঝা গেছে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হবে। কিন্তু ভাঙা রাস্তা মেরামতের জন্য আমরা কোনো উদ্যোগ দেখতে পারছি না। সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে মহাসড়ক খানাখন্দে ভরে যাচ্ছে। শুধু তা-ই নয়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগকেও বেগ পোহাতে হবে।’
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের সদস্য হারুন অর রশিদ বলেন, ‘শিকারীকান্দা বাইপাস মোড়ে মূলত যানজটের কারণ হচ্ছে রাস্তা ভাঙা। ঢাকাগামী ময়মনসিংহের সমস্ত গাড়ি বাইপাস দিয়ে যেতে হয়। এটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরাও চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু ভাঙা রাস্তার কারণে গাড়ির গতি কমে যাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।’
জেলা জন-উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘ঈদ এলে রাস্তাঘাট মানুষের জন্য বিষফোড়া হয়ে যায়। কর্তৃপক্ষের উচিত ছিল রাস্তাঘাট আরও আগে মেরামত করা। সময়ের কাজ সময়ে না করলে অসময়ে গিয়ে কিছু হয় না। তবে এখনো যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা আশা করব যেন সমস্ত রাস্তা মেরামত শেষ করা হয়।’
এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘বালুবাহী ও মাছভর্তি ওভারলোড ট্রাকের কারণে মহাসড়কের প্রায় অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবে আমরা নিয়মিত মেরামত করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এরই মধ্যে মহাসড়ক মেরামতে কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ হবে।’

পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয় খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার...
৩ মিনিট আগে
বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধ ঘোষণার পর শ্রমিকদের বকেয়া পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে আজ রোববার সমাবেশ হয়েছে। এতে শ্রমিকদের সন্তানেরা পরিবার ও শিক্ষাজীবনের সংকটের কথা তুলে ধরে। শ্রমিকনেতারা ১৬ জুন পাওনা আদায়ে ভুখা মিছিলের ঘোষণা দেন।
৭ মিনিট আগে
রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে মরদেহের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীপ মজুমদার নামের এক শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে...
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর এলাকায় হালদা নদীর তীর সংরক্ষণ প্রকল্প চলাকালে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য শামশুল আলমের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে উত্তোলিত বালু আবার প্রকল্পের কাজেই ব্যবহার করা হচ্ছে।
২৪ মিনিট আগে