সন্ত্রাসবিরোধী আইনের মামলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১ ’-এর গোলটেবিল আলোচনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ চারজনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন নামঞ্জুর হওয়া অপর তিনজন হলেন মো. আমির হোসেন সুমন, মো. আল-আমিন ও শফিকুল ইসলাম দেলোয়ার। পৃথকভাবে এই চারজনের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন।
আবু আলম মোহাম্মদ শহীদ খানের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আবু আলম শহীদ খানকে ৭ সেপ্টেম্বর ইস্কাটন থেকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। বাকি তিনজনকে গত ২৮ আগস্ট ডিআরইউতে গোলটেবিল আলোচনাস্থল থেকে আটক করা হয়। সেদিন তাঁদের সঙ্গে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে সেখানে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন ব্যক্তি অবরুদ্ধ করেন। পরে ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
রাতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় ২৯ আগস্ট লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে