
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্যাপন করেছে মাদারীপুরের ৩০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। আজ শুক্রবার (৬ মে) সবচেয়ে বড় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ঈদের প্রধান জামাত পড়ান তাল্লুক গ্রামের মৌলভীবাড়ির মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
জানা গেছে, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর অনুসারীরা প্রায় দেড় শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আঙ্গুলকাটা, হাজামবাড়ী, বাহেরচর, কেরানীরবাট, কালকিনির রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ৩০ গ্রামের মানুষ ঈদ উদ্যাপন করছে।
সুরেশ্বর দরবার শরিফের মুরিদ ও তাল্লুক গ্রামের আক্তার হোসেন বলেন, প্রায় দেড় শ বছর ধরে সৌদি আবরসহ মধ্যপ্রাচের সঙ্গ মিল রেখে রোজা রাখা ও ঈদ উদ্যাপন করা হয়। আজও তাই করা হচ্ছে।

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার আসামির নাম বাবলু মিয়া (২৪)। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় কারখানার গেটে লোক জড়ো করা এবং স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করার পেছনে মূল হোতা হিসেবে কাজ...
৫ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী (সহকারী শিক্ষক) গত ২৮ জানুয়ারি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
খুলনা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর নতুন প্রশাসককে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে।আজ সোমবার উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে