
লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘রাজাকারদের মন্ত্রী বানানোর মতো ভুল আর করা যাবে না। সে জন্য তরুণ প্রজন্মকে সতর্ক হতে হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে একটা সত্যিকারের রেনেসাঁ যাকে বলে, একটা সংস্কৃতির বলয় গড়ে উঠেছিল। আমরা ভেবেছিলাম, আগের সেই সাম্প্রদায়িকতা, হানাহানি আর ফিরে আসবে না। কিন্তু কিছুদিন পরেই প্রশ্ন উঠতে শুরু করল, মুক্তিযুদ্ধে কি এত মানুষ মারা গেছে? রাজাকারদের গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দেওয়া হলো। আমাদের আর এমন ভুল করা চলবে না। আমাদের যারা নতুন প্রজন্ম আছে, তাদের সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনুশাসন শিক্ষা দিতে হবে।’
সম্প্রীতি বাংলাদেশের চেতনা ধারণ করতে হবে উল্লেখ করে তরুণ প্রজন্মের উদ্দেশে এই কথাসাহিত্যিক বলেন, ‘এখন যারা নতুন প্রজন্ম আছে, তাদের অনেকে বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানি দেখেনি। আমরা যে চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে বাংলাদেশ তৈরি করার জন্য মুক্তিযুদ্ধ করেছি, তা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে সম্প্রীতি বাংলাদেশের চেতনা ধারণ করতে হবে।’
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে গোলটেবিল সঞ্চালনা করেন সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে একাত্তরকে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রমিথিউসের মতো দাঁড় করাতে পারিনি বলে আজকের এই সংকট। আমরা সম্প্রীতির বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই, এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই। এ অবস্থায় আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক জাগরণ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে।’
এ সময় গোলটেবিল আলোচনায় অন্য বক্তাদের মধ্যে ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমাদের দেশে সম্প্রীতি বারবার নষ্ট হয়ে যাচ্ছে। কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে। সামনে নির্বাচন, নির্বাচন এলেই আমরা ভয়ে থাকি। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে যে সহিংসতা হয়, তার শিকার হয় বেশির ভাগ সংখ্যালঘু।’
বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘আমাদের সংবিধানের মূল চিন্তা ছিল অসাম্প্রদায়িকতা। এ কারণেই আওয়ামী মুসলিম লীগের মুসলিম বাদ দিয়েছেন বঙ্গবন্ধু। এই বাংলাদেশ কোনো ধর্মের নয়, যারা দেশকে ভালোবাসবে, তাদের। এই নীতির ওপরেই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমাদের সভা-সেমিনার করতে হচ্ছে।’
বিশিষ্ট আইনজীবী ও সম্প্রীতি বিশেষজ্ঞ ড. ফারজানা মাহবুব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারীর অধিকার না থাকলে গণতন্ত্র টেকসই হয় না। ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদকে তৃণমূলে ছড়িয়ে দিতে না পারলে সাম্প্রদায়িকতা শেষ হবে না।’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে