
রাজধানীর ডেমরায় আজিমুন্নেসা (৫২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পূর্ব বক্সনগর হজরত হাজি রোডের জনৈক ফারুকের বাড়ির তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করে ডেমরা থানা-পুলিশ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মৃতের স্বামী রাজমিস্ত্রি আব্দুল মজিদ মোল্লা (৬৩) ঘর থেকে ভোর সাড়ে ৪টার দিকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান। ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো এক সময় ওই নারী নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন।
পরিবারের সদস্যরা বলছেন, ওই নারীর প্রায় ৫ লাখ টাকা ঋণ ছিল। সেই চাপে আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় আজ বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন মৃতের স্বামী।
মৃতের স্বামী আব্দুল মজিদ মোল্লা মোবাইল ফোনে বলেন, ‘প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় আজিমুন্নেসার। তিন মেয়ের বিয়ে দেওয়াসহ নানা কারণে ব্র্যাক, আশা, প্রশিকাসহ সাতটি এনজিও প্রতিষ্ঠান থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিই আমরা। এদিকে ব্র্যাকের কিস্তি পরিশোধে দেরি হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) চাপ প্রয়োগ করেন আমার স্ত্রীকে।’
মজিদ মোল্লা আরও বলেন, ‘ওই কর্মকর্তা আমার স্ত্রীকে বলেন, ‘‘ঋণ পরিশোধ না করে আপনি মরে গেলে উল্টো আমি ১০ হাজার টাকা দিয়ে যাব।’’ এর পর থেকে মানসিক চাপে পড়েন আজিমুন্নেসা। এ সংসারে আমাদের তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী বর্তমান ঠিকানায় বসবাস করি।’
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আজ সকালে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৭ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে