
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির সঙ্গে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় দুর্ঘটনায় কবলিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুয়েটের প্রতিনিধি দলটি।
বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কয়েকজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছি। সরেজমিনে রাস্তা বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘুরে দেখেছি। স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে। দেখে যেটি মনে হলো- গত কয়েক বছরে এই গ্রামীণ সড়কটি কমপক্ষে ৩ ফুট উঁচু হয়েছে। যাঁর কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়ে গেছে। রাস্তা যেভাবে উঁচু হচ্ছে, সেভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন উঁচু হচ্ছে না, যাঁর কারণে দোতলা বাসটির ছাদ সঞ্চালন লাইনের সঙ্গে মিশে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও একটি বিষয় লক্ষ্য করলাম- সঞ্চালন লাইন অনেক স্থানে ঝুলে রয়েছে। আর যে স্থানে দুর্ঘটনা হয়েছে, সেখানে সঞ্চালন লাইন অনেকটাই রাস্তার মাঝামাঝি। এই সরু গ্রামীণ সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এতগুলো শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল, এটিও একটি প্রশ্ন।’

পরিদর্শনে আসা এ অধ্যাপক বলেন, ‘আমি হুটহাট কোনো মন্তব্য না করলেও একটি কথা পরিষ্কার—তিন শিক্ষার্থীর মৃত্যুর পেছনে বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি বাস কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি রিসোর্ট কর্তৃপক্ষসহ সবার দায় রয়েছে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চতা ১৬ ফুট যদি হয়, তাহলে ৩ ফুট উঁচু হয়েছে রাস্তা। এখানে ৩ ফুট রাস্তা উঁচু হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়েছে। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।’
তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির প্রধান ময়মনসিংহ (পল্লী বিদ্যুৎ সমিতি-২) এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি।
এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটি ও বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিনিধি দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
গত শনিবার বিআরটিসির একটি দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত তিনজন হলেন—মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)। ৬টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে বনভোজনে যাওয়ার পথে এ ঘটে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে