রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে দেওয়া আগুনে এক নারীসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় সিদ্দিক ব্যাপারী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে তাঁর ছেলে ইমন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সিদ্দিক ব্যাপারী। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।
তিনি বলেন, সিদ্দিক ব্যাপারীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে রাজীব ১৫ শতাংশ, আরিফ ৮ শতাংশ ও তানিয়ার শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সুত্রাপুরের শ্যামবাজার চামাকটুলি এলাকায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলেন— সিদ্দিক বেপারী , তাঁর ছেলে মো. ইমন, ভাতিজা রাজীব (৩৫), ভাগিনা আরিফুর রহমান ধলু (৩৬) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।
জানা গেছে, শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন। এর জেরে ইমন ঘটনার দিন বিকেলে পেট্রল ঢেলে ঘরে আগুন দেন। এতে তিনি ছাড়া তাঁর বাবা সিদ্দিক মেম্বার, দুই ফুফাতো ভাই মো. রাজীব ও মো. ধনু ওরফে আরিফ এবং চাচাতো বোন তানিয়া দগ্ধ হন। রাজীব ও ধনু দুজনই ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজশিক্ষার্থী।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা যেদিন শপথ নিয়েছি সেদিন বিরোধী দল উপস্থিত ছিল না। মত ভিন্ন হতে পারে, বিভিন্ন বক্তব্য থাকতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু না ওনারা ওই ফ্যাসিস্ট কায়দায়, ফ্যাসিস্টদের সঙ্গে যেভাবে ৮৬ সালে, ৯৬ সালে সখ্যতা গড়ে তুলেছেন, এখন আগামী পাঁচ বছর আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না...
৪ মিনিট আগে
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরকে শতভাগ ডিজিটালাইজেশন ও অটোমেশনের আওতায় আনতে এক গুচ্ছ নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বন্দরের ১০০ ভাগ ভেসেল বিল অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে বন্দরকে পুরোপুরি ‘পেপারলেস’ ও ‘স্মার্ট পোর্ট’ এ রূপান্তর করার জন্য...
৮ মিনিট আগে
পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফিরেই মারা গেলেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হোমনা বাজারের মোবাইল মেকার এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের মরহুম মালু মিয়ার ছেলে।
১৬ মিনিট আগে
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘প্রায় ৬০০ মিটার অংশজুড়ে চারটি স্থানে কোথাও ফাটল, আবার কোথাও ধস দেখা দিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছি। মূল্যায়ন শেষে ক্ষতিগ্রস্ত অংশের মোট দূরত্ব বলা যাবে। প্রয়োজনীয় মেরামতকাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়
২৫ মিনিট আগে