
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন ৬ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে লিগ্যাল অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।
জাতিসংঘের ওয়েবসাইটে ৮১তম অধিবেশনবিষয়ক এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই অফিসের উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী; মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; আর মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন জাইমা রহমান। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন ৮ সেপ্টেম্বর। তাঁর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান।
৮১তম সাধারণ পরিষদের সভাপতির অফিসে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় আছেন। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে কাজ করেছেন।
জাতিসংঘের কর্মকর্তারা জানান, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের কর্মী নন এবং তিনি এ সংস্থা থেকে সরাসরি কোনো নিয়মিত বেতন পান না। সাধারণ পরিষদের সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়ি ভাড়াসহ বিভিন্ন খরচ সাধারণত তার নিজের দেশ বা নিজ সরকার বহন করে থাকে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও কিছু ব্যয় নির্বাহ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। এই ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন...
৪২ মিনিট আগে
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।
২ ঘণ্টা আগে
র্যাব-৮-এর অভিযানের সময় যদি কোনো গুলি খরচ হতো তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হতো। তবে জিয়াউল আহসান কিছু অতিরিক্ত অস্ত্র-গুলি আমাদের দপ্তরে দিয়ে রেখেছিলেন। যার কোনো হিসাব রক্ষণাবেক্ষণ করা হতো না। এই অতিরিক্ত অস্ত্র-গুলিগুলো আনা হয়েছিল ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ করা আলামত থেকে।
৪ ঘণ্টা আগে
নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পিল ও অন্যান্য সামগ্রী বিতরণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হামের টিকাদান কার্যক্রম পুনরায় শুরু, বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন এবং সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কথাও বলেন।
৪ ঘণ্টা আগে