
‘র্যাব-৮-এর অভিযানের সময় যদি কোনো গুলি খরচ হতো তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হতো। তবে জিয়াউল আহসান কিছু অতিরিক্ত অস্ত্র-গুলি আমাদের দপ্তরে দিয়ে রেখেছিলেন। যার কোনো হিসাব রক্ষণাবেক্ষণ করা হতো না। এই অতিরিক্ত অস্ত্র-গুলিগুলো আনা হয়েছিল ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ করা আলামত থেকে।’
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর জেরায় এসব কথা বলেন মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। তাঁকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী মো. সাহিদুর রহমান।
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর জবানবন্দি দেন ওসমানী। বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের উপস্থিতিতে তাঁর নির্দেশে ২৪ জনকে খুনের বর্ণনা দিয়েছিলেন প্রত্যক্ষদর্শী ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
জেরায় সাব্বির রহমান ওসমানী বলেন, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশ্যে এবং গোপনে র্যাবে থাকতে লিখিতভাবে কিছু জানাননি তিনি। তবে সেনাবাহিনীতে ফেরত আসার পর বিষয়টি সেনা প্রধানকে মৌখিকভাবে জানান।
জিয়াউল আহসানের কাছ থেকে আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ পাওয়ার পর তিনি ওই বিষয়ে প্রকাশ্যে বা গোপনে লিখিতভাবে তাঁর ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে অবহিত করেননি। কারণ হিসেবে তিনি ‘ভয়’ পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।
৩ মিনিট আগে
নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পিল ও অন্যান্য সামগ্রী বিতরণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হামের টিকাদান কার্যক্রম পুনরায় শুরু, বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন এবং সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কথাও বলেন।
২ ঘণ্টা আগে
বিগত বছরগুলোতে আমরা যখন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, তখন দুর্ভাগ্যক্রমে ক্ষমতাশালীদের সহায়তায় দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লাখ-লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এর ফলে ব্যাংকিং সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভঙ্গুর
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাষ্ট্রপতি রুই...
৩ ঘণ্টা আগে