Ajker Patrika

জানাজা থেকে ফিরেই মারা গেলেন যুবক, এক মহল্লায় ২০ ঘণ্টায় ৭ মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
জানাজা থেকে ফিরেই মারা গেলেন যুবক, এক মহল্লায় ২০ ঘণ্টায় ৭ মৃত্যু
মোহাম্মদ জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফিরেই মারা গেলেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হোমনা বাজারের মোবাইল মেকার এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের মরহুম মালু মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে মহল্লার এক নারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জসিম উদ্দিন ওই জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার বিকেলে একই মহল্লার পাঁচজন ব্যক্তি সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে একই মহল্লার কাসেম মিয়ার স্ত্রীও মারা যান। সর্বশেষ শুক্রবার সকালে জসিম উদ্দিনের মৃত্যু হয়। এ নিয়ে গত প্রায় ২০ ঘণ্টায় একই মহল্লার সাতজনের মৃত্যু হলো।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, ‘একটি মহল্লা থেকে সাতজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত