জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ ও বর্জ্যবাহী গাড়িতে ২০ শতাংশ কমানো হয়েছে।
আজ সোমবার সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে এ-সংক্রান্ত দপ্তর আদেশ জারি করা হয়। আদেশে কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, বিদ্যমান বাতির অর্ধেক ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দপ্তর আদেশে আরও বলা হয়, অফিস চলাকালে প্রয়োজন ছাড়া ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যাবে না। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিসকক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করার পাশাপাশি অফিস শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে বলা হয়েছে।
ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এ দপ্তর আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সংস্থার সব বিভাগ ও আঞ্চলিক কার্যালয়কে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে পড়ায় একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন চালকসহ দুই ব্যক্তি। হঠাৎ একটি দ্রুতগতির বাস এসে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৫ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে