
হত্যাসহ দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মমতাজ বেগমকে উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক হামলা, ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভী আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে দুপুর ১২টায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা হরতালের সমর্থনে গোবিন্দল এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সাত দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীর পক্ষে বিএনপির শতাধিক আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে বিচারকের নির্দেশে মমতাজ বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে মমতাজ বেগমকে আদালতে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতা-কর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তাঁকে বিএনপির নেতা–কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল স্লোগান দেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে পুলিশের প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

আদালতে পুলিশ পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় মমতাজ বেগমের রিমান্ড শুনানি হয়। এতে হরিরামপুর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি সিঙ্গাইর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আজাদ হোসেন খান বলেন, ‘বিগত দিনে মমতাজ বেগম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। মমতাজ বেগম প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।’
এর আগে ঢাকায় বেশ কিছু থানায় করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
১ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
২ ঘণ্টা আগে