রাজধানীর উত্তরায় সিগন্যাল অমান্য করা প্রাইভেটকারকে মোটরসাইকেলকে ধাওয়া দিয়ে ধরতে গিয়ে ওই গাড়ি চাপায় মো. ফিরোজ নামের একজন ট্রাফিক সার্জেন্ট আহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আশপাশের লোকজন আহত সার্জেন্টকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-চ ২০-২০৩৪) থাকা চালক ও তার তিন সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
উত্তরা ৬ নম্বর সেক্টরের সুলতান আলীর ছেলে ও গাড়িটির চালক আব্রাহাম মুশফিক। তিনি ও লেভেলের শিক্ষার্থী। বাকিরা হলেন ওই গাড়ির যাত্রীর ও মুশফিকের সহযোগী তামিম, তানজিন ও ওয়াসিফ।
ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ‘বেপরোয়া গতিতে চলা ওই প্রাইভেটকারকে ট্রাফিক পুলিশের কনস্টেবল হান্নান সিগন্যাল দেন। গাড়িটি নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ফিরোজ ওই গাড়িটিকে ধরার জন্য মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। তখন প্রাইভেটকারটি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।’
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এমন দৃশ্য দেখে আশপাশের উৎসুক জনতা প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে আহত ট্রাফিক সার্জেন্টকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
এ বিষয়ে উত্তরার খালপাড় ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘সিগন্যাল অমান্য করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সার্জেন্টের অবস্থা এখন ভালো। আমরা এখন থানায় আছি। থানায় সিদ্ধান্ত নেওয়ার পর আমি আপনাকে পরে বিস্তারিত জানাচ্ছি।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘বড়দিনকে কেন্দ্র করে ছেলেরা উশৃংখলভাবে গাড়ি চালাচ্ছিল। পরে সিগন্যাল দেওয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ভুল বোঝাবুঝি হয়। থানাতেও তাঁরা কথাবার্তা বলছেন।’

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে