
রাজধানীর ডেমরায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. সাইফুল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জনতার হাতে আটক ওই ডাম্পারের চালক মো. শাহ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। পরবর্তীতে আজ সোমবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিকেলেই আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টার দিকে ডেমরার বাওয়ানী জুট মিল সংলগ্ন পুকুর পাড় ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সাইফুল ইসলামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মো. রফিক (৫০) নামের ওই ডাম্পারের হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আজ বিকেলে ডেমরা থানায় চালক শাহ আলম ও হেলপার রফিকের বিরুদ্ধে মামলা করেন মৃত সাইফুলের মা মোছা. সুলতানা বেগম। নিহত সাইফুল নরসিংদী জেলার মাধবদী থানার বিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সুলতান উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, নিহত সাইফুল বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসছিলেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে সাইফুল তাঁর মোটরসাইকেলে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই ডাম্পার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সাইফুল।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২০ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে