মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামের ফেরি ডুবির ঘটনায় আজ বৃহস্পতিবারের উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান শুরুতে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান।
মো. আব্দুল হামিদ মিয়া বলেন, এ পর্যন্ত একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। আরও সাতটি যানবাহন উদ্ধার করা বাকি। আজ প্রচণ্ড শীত আর ঘনকুয়াশার কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা গতকাল থেকে কাজ শুরু করে।
আজ প্রত্যয় ও রুস্তম উদ্ধার অভিযান শুরু করবে। এখনো প্রত্যয় বা হামজা স্পটে এসে পৌঁছায়নি।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৯টি যানবাহনসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি। এ সময় ফেরিতে থাকা স্টাফসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ফেরিটির সহকারী চালক হুমায়ুন কবির।
আরও পড়ুন:

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
৪০ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২ ঘণ্টা আগে