
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
এর আগে আদালতে মামলাটি করেন ভুক্তভোগীর স্ত্রী মোছাম্মৎ হুসনে আরা বেগম। মামলায় ভুক্তভোগীর আপন ভাগনে মো. সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। এ সময় আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
ইউনুছ মিয়া হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের খলিফাপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনুছ মিয়া দুবাই থেকে দেশে ফেরার পর অভিযুক্ত সালাউদ্দিন তাঁর কাছে ২ লাখ টাকা দাবি করেন। ইউনুছ মিয়া কারণ জানতে চাইলে সালাউদ্দিন বলেন বিদেশ থেকে অনেক টাকা কামাইয়া আসছেন, এ জন্য ২ লাখ টাকা চাঁদা দিতে হবে।
এটা নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে টাকা না দিলে বাদীর স্বামীকে হত্যার হুমকি দেন সালাউদ্দিন। এ সময় বাদী ইউনুছ মিয়ার বড় বোনের কাছে এই বিষয়ে নালিশ করেন। এতে সালাউদ্দিন আরও ক্ষিপ্ত হন।
এ ঘটনার জেরে গত ১৪ মার্চ বাদীর স্বামী সরকারহাট বাজারের যাওয়ার সময় সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা তিন-চারজন যুবক তাঁকে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। তাঁর পকেটে থাকা ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেন।
স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ইউনুছ মিয়াকে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যান। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ মার্চ চমেক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফেরেন। এ সময় হাটহাজারী থানায় মামলা করতে গেলে ইউনুছ মিয়া পুনরায় অসুস্থ হয়ে যাওয়ায় থানার কর্মকর্তা আগে তাঁকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এরপর পুনরায় তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাদীর স্বামী বর্তমানে কিছুটা সুস্থ অনুভব করলে থানার পরামর্শে আদালতে মামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর মেয়ের স্বামী মো. ফয়েজ জানান, তাঁর শ্বশুর ২৩ মার্চ ফিরতি ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ থাকায় যেতে পারেননি।
হামলায় তাঁর বাম পা মারাত্মকভাবে জখম হওয়ায় প্লাস্টার করা হয়েছে। শরীরের আরও কিছু জায়গায়ও জখম আছে বলে জানান তিনি।

‘হঠাৎ করেই আমার মেয়ে ছটফট শুরু করল। নার্স এসে তড়িঘড়ি করে অক্সিজেন দিল। একটা ইনজেকশন দিল। বড় একটা স্যালাইনও লাগাল। তারপরই নাক-মুখ দিয়ে রক্ত এল। মেয়ে আমার দুনিয়া থেকে চলে গেল। আমরা আর কিছুই করতে পারলাম না।’ এসব কথা বলে মোবাইল ফোনেই কাঁদতে লাগলেন চামেলী খাতুন। আর কথা বলতে পারলেন না।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৫ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে