
রাজধানীর কাফরুল থেকে ৭০ লাখ টাকা মূল্যের মদ-বিয়ারসহ আদিল হায়দার সেলিম (৫৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) শাহ আলম আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাফরুলের শেওড়াপাড়ার ৯৭০ নম্বর বাসায় গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদিল হায়দার সেলিম নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৩২১ দশমিক ৮৪ লিটার বিদেশি মদ, ১৫ দশমিক ৮৪ লিটার বিদেশি বিয়ার, ১৫ দশমিক ৮৪ লিটার দেশি বিয়ার ও ৬৩৩ লিটার দেশি মদ জব্দ করা হয়। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
র্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শিওল রেস্টুরেন্ট অ্যান্ড বার লিমিটেডের ম্যানেজার সৈয়দ নাহিদ ইসলাম পালিয়ে যান। পলাতক নাহিদ ও গ্রেপ্তার হওয়া সেলিম মিলে মাদক মজুত ও কাফরুলের বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিলেন। তিনি জানান, উদ্ধার হওয়া মদ কাফরুল থানায় হস্তান্তর এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক বার ম্যানেজার নাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
১ ঘণ্টা আগে