
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক ও রাসেল পার্ক-সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। আজ বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এই অভিযানে রাস্তার ওপর বসা কয়েক শ হকারকে উচ্ছেদ করে তারা। সেই সঙ্গে অনিয়মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ আর্থিক জরিমানাও করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গড়ে ওঠা অস্থায়ী টং দোকানগুলো উচ্ছেদ ও ভাঙচুর করা হয়। শহীদ ফারুক সড়কের দুই পাশের দোকানের বর্ধিত অংশ ফুটপাতের ওপরে এসে পড়ায় ছয় দোকানমালিককে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের জন্য অনেক প্রতিষ্ঠানের মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়।
এদিকে উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা শফিক বলেন, ‘প্রধান এবং ব্যস্ততম রাস্তা ও ফুটপাতে হকাররা দোকান বসানোর ফলে আমাদের চলাচলে খুবই ভোগান্তি হয়। সেই সঙ্গে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার বিড়ম্বনা। কিন্তু এটা কত দিন থাকবে, সেটাই দেখার ব্যাপার।’
রবিন নামের এক পথচারী বলেন, ‘রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদকে আমরা সমর্থন করি। তাঁরা এমনভাবে ফুটপাত দখল করে রাখেন, হাঁটাচলা করা দুষ্কর হয়ে পড়ে। শুধু তা-ই নয়, এ কারণে যানজট লেগেই থাকে।’

রবিন আরও বলেন, ‘এসব হকার যেহেতু গরিব, তাই তাঁদের বিকল্প রুটিরুজির ব্যবস্থার দিকটাও যেন সরকার দেখে।’
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান বলেন, ‘পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তা দখলমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আজাদ রহমান বলেন, ওয়ারী বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কের অবৈধভাবে হকারদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। কেউ যাতে পুনরায় সড়কে বসতে না পারেন, সে জন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করায় যানজট ও জনদুর্ভোগ বেড়েছিল। এ ধরনের অভিযান নিয়মিত হলে নগরীর শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে