
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষক সমিতির রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পস্তবক তৈরির সময় এ হামলা করা হয় বলে জানান তিনি। এ কারণে বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি শিক্ষক সমিতি। কে বা কারা হামলা করেছে, তা বলতে পারেননি জিনাত।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে আমরা গিয়েছি। সেখানে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। ক্লাব ও সমিতি সিসিটিভি ফুটেজ দেখে কোনো ক্লু পেয়ে জানালে সার্বিক বিষয়ে সহযোগিতা করব।’

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
৪১ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
৪৩ মিনিট আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে