রাজধানীর উত্তরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২২৫ লিটার বিদেশি মদ ও দুটি প্রাইভেটকারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
উত্তরার জসিম উদ্দিন ও হাউজবিল্ডিং এলাকায় আজ শুক্রবার রাত পৌনে ৩টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুস্তম আলী (৫০), মো. জসিম উদ্দিন (৩২), পলাশ সিকদার (৩৯), মনতোষ অধিকারী (৩৬) ও তানভির আহমেদ (৪১)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জসিম উদ্দিন এভিনিউ এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ রোস্তম আলী নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রাইভেটকার থেকে ১৫৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।’
পারভেজ রানা বলেন, ‘অপর একটি অভিযানে আরেকটি প্রাইভেটকারসহ জসিম উদ্দিন, পলাশ সিকদার, মনতোষ অধিকারী ও তানভির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭২ লিটার বিদেশী মদ জব্দ করা হয়েছে।’
এ ঘটনায় উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে