
টানা চার-পাঁচ দিন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে হেফাজতে থেকে অবশেষে আজ (বৃহস্পতিবার) ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক। গত কয়েক দিনে তাঁদের ভিন্ন জায়গায় রাখা হয়েছিল। শুধু কনফারেন্স ও খাওয়ার জন্য তাঁদের এক জায়গায় নেওয়া হলেও, গত ৩২ ঘণ্টা যাবৎ তাঁরা প্রত্যেকেই অনশন করেছেন বলে জানিয়েছেন মুক্ত হওয়া অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
ডিবি কার্যালয় ছাড়া পাওয়া ছয় সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, নুসরাত তাবাসসুম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। আজ বেলা দেড়টার দিকে সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা নিজেদের গাড়িতে করে তাঁদের বাসায় পৌঁছে দেন।
গোয়েন্দা বিভাগের দেওয়া গাড়িতে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৩২ ঘণ্টা অনশনে ছিলাম। আমাদেরকে আলাদা-আলাদাভাবে ছেড়েছে কিছুক্ষণ আগে। আমি গ্রামের দিকে যাচ্ছি। ডিবি থেকে আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিবিতে ছয়জন আমরা একসঙ্গে ছিলাম না। খাওয়ার সময় এবং কনফারেন্সের সময় আমাদের দেখা হয়েছে। সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই। বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলব।’
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছয়জনকে যেহেতু ছয়ভাবে রেখেছিল। ব্যক্তিগতভাবে আমার সাথে আচার-আচরণ বেশ ইতিবাচক হয়েছে—এটা আমি বলতে পারি না। এটাকে সিকিউরিটি বা নিরাপত্তা বলা চলে না।’
তিনি বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ একটা বক্তব্য দেব। আমাদের সঙ্গে যা যা হয়েছে, সার্বিক বিষয়ে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছয়জনকে ছয়ভাবে ট্রিট করেছে। আমি এমনও শুনছি যে ঝুলাইয়া পিটাইছে। এখন সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসাথে কথা বলব। আর আমরা গত সাত-আট দিন দেশে কী হইছে, কিছুই জানি না। আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে ছিলাম।’
আরও খবর পড়ুন:

ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক এক ফেসবুক গ্রুপে এ মন্তব্য করেন তিনি।
১৬ মিনিট আগে
আদালত লাগোয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়। ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগে
রাজশাহীর পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া হাত বেঁধে রাখা ও গলায় গামছা প্যাঁচানো লাশটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করেছে। তাতেও পরিচয় শনাক্ত করা যায়নি।
৪০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতার ছেলের নামে ইজারা নেওয়া কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। গত সপ্তাহের দুই হাটবারে (সোম ও শুক্রবার) ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪৩ মিনিট আগে