
নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এ কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা বলছিলেন ওই যুবক।
মারধরে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, অভিযুক্ত যুবক পকেটমার। তিনি চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছেন। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি নজরুল ইসলাম বলেন, ‘পকেটমার ধরে একটা ছেলেরে শহীদ মিনারে আইনা মারধর করে। পরে হাত বেঁধে গাছে ঝুলায়া মারধর করছে। বেশ কিছুক্ষণ মারধরের পর ছেড়ে দিছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের শিকার যুবক ও ঘটনার সঙ্গে জড়িত কারও খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছি। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নিষেধ করেছিল সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনাপারের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে জেলার ৫০ হাজারের বেশি জেলে মাছ ধরতে নদীতে নামবেন।
৪ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও গ্রামীণ পুনর্বাসনকেন্দ্র লোকবল ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্রশিক্ষণ হয়নি দীর্ঘ ১৪ বছর। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে লাখ টাকার যন্ত্রপাতি ও অবকাঠামো। মাঝে মধ্যে প্রশিক্ষণের জন্য এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) যুব
৪ ঘণ্টা আগে
বগুড়ার করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতু পুনর্নির্মাণের কাজ তিন বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেশি ভোগান্তির শিকার হচ্ছে জেলার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। কেননা তারা এই সেতুর ওপর বেশি নির্ভরশীল।
৪ ঘণ্টা আগে
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের একটি শাখার ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। চয়নের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
৫ ঘণ্টা আগে