
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যান্টিন মাসিক ১ হাজার টাকা ভাড়া নির্ধারণ অযৌক্তিক নয় বলে মনে করে তদন্ত কমিটি।
আজ সোমবার কমিটির প্রতিবেদনের বিষয়টি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চকে অবহিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের আইনজীবী। পরে আদালত প্রতিবেদনটি হলফনামা আকারে দাখিলের নির্দেশ দিয়ে আগামী ১২ জুন শুনানির জন্য দিন ধার্য করেন।
দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য এই ক্যান্টিন ডিএমটিসিএলের এমআরটি-৬–এর উত্তরা ডিপোর কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত। যেহেতু এটি অবাণিজ্যিক প্রকৃতির, সেহেতু ‘সৌজন্য ভাড়া’ হিসাবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য (ভ্যাট ও আয়কর ছাড়া) সার্বিক প্রেক্ষাপট ও একই ধরনের অন্যান্য ক্যান্টিনের ভাড়া মূল্য বিবেচনায় অযৌক্তিক বলা যায় না।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যান্টিন পরিচালনার জন্য ভাড়া দেওয়া তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসাবে মাসিক ১ হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ছাড়া সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালিত এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য দরপত্র ডাকা হয়। পরে ১ জানুয়ারি দাখিল করা ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।
ওই বিজ্ঞপ্তির বিষয়টি নজরে এলে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। তবে নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি। ওই রিটের পরিপ্রেক্ষিতে ডিএমটিসিএল’র ক্যান্টিন মাসিক ১ হাজার টাকায় ভাড়া দেওয়ার ঘটনা গত ২১ মার্চ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়।
আরও খবর পড়ুন:

রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক এমপির (রংপুর-৬) বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগনে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়কে সভাপতি বানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) ৩০ লক্ষ...
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
৪ মিনিট আগে
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। যারা দেশে ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে।’ আজ রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার...
৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার তিন দিনেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। এই কার্পেটিং হাত দিয়েই তোলা যাচ্ছে। স্থানীয়রা সড়কটির নির্মাণকাজে অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।
১০ মিনিট আগে