চিনির দাম অস্বাভাবিক বাড়াল রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা থেকে এক লাফে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামীকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির তথ্য। এখানে চিনির এই নতুন দাম উল্লেখ করা হয়েছে।
বাজারে চিনির সংকট থাকায় দীর্ঘদিন ধরেই টিসিবি তার সুলভ মূল্যে চিনি বিক্রি বন্ধ রেখেছে। বর্তমানে শুধু তেল আর ডাল সরবরাহ করছে। হঠাৎ চিনির দাম অস্বাভাবিক বাড়ানোয় অনেকেই হতবাক। গত বছর রমজানে প্রতি কেজি চিনির দাম ছিল ৬০ টাকা।
জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ৩০ থেকে ৩২ শতাংশ ভর্তুকি দিয়ে টিসিবি চিনি বিক্রি করে আসছিল। বর্তমানে বাজারমূল্য বেশি থাকায় ভর্তুকির পরিমাণ কিছুটা কমিয়ে আনা হয়েছে। বাজারের সঙ্গে মূল্য বেশি পরিমাণ ব্যবধান থাকলে অপব্যবহারের একটা সুযোগ থাকে। এ কারণে বাজারের সঙ্গে সামঞ্জস্য দেখেই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। যাতে করে কেউ বাড়তি সুবিধা নিতে না পারে।’
সরকার দেশের এক কোটি হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তেল, ডাল, চাল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্য সরবরাহ করে আসছে। গত রমজানে প্রতি কেজি চিনির দাম ছিল ৬০ টাকা।
একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ১০০, মসুর ডাল ৬০, খেজুর ১৫০ ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
টিসিবি বলছে, সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।
জানা গেছে, রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আগামীকাল সকাল সাড়ে ৯টায় উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এর উদ্বোধন অনুষ্ঠান হবে।

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
১১ মিনিট আগে
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
১৭ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
২১ মিনিট আগে
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
১ ঘণ্টা আগে