
বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে প্রথম ঘণ্টাতেই রংপুর বিভাগের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এ নিয়ে হাহাকার দেখা গেছে যাত্রীদের মধ্যে। আজ রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনায় এখনো কিছু টিকিট অবিক্রীত রয়েছে। প্রথম ঘণ্টাতে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ১১ হাজার ৯৪০টি।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, প্রথম ঘণ্টাতেই ১১ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। আর বিক্রি শুরুর আধা ঘণ্টায় ৬০ লাখ হিট হয়েছে সহজের সার্ভারে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
এর পরই রয়েছে ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা। এই তিন রুটের টিকিট প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে গেছে গতকালের মতোই।
আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র আন্তনগর ট্রেন লালমণি এক্সপ্রেস হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে বরাবরের মতো।
অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তনগর পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট বিক্রি হতে সময় লেগেছে এক ঘণ্টার মধ্যে।
আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তনগর ট্রেন বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকিট এখনো কিছু অবিক্রীত রয়েছে।
রেলওয়ে যাত্রীদের ফেসবুক গ্রুপ ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’-এর যাত্রীদের মধ্যে টিকিট প্রাপ্তি ও হতাশা নিয়ে দেখা গেছে নানা মন্তব্য করতে।
শফিকুর রহমান নামে উত্তরবঙ্গের এক যাত্রী, যাবেন ঠাকুরগাঁওয়ে। তিনি বলেন, ‘আধা ঘণ্টা চেষ্টা করে দুটি টিকিট কাটতে পেরেছি।’ তবে শামীম হেসেন নামের আরেক যাত্রী লিখেছেন, ‘টিকিট ছাড়ার আধা ঘণ্টা আগে ঢুকে বসে থাকলেও টিকিট পাইনি।’
সেখানে মোহাম্মদ হাসান নামে এক যাত্রী লিখেছেন, ‘অনেকে টিকিট কাটতে পারে না নিয়ম জানে না বলে। আমি ৮টার সময় দুইটা টিকিট কাটতে পেরেছি।’
অন্যদিকে বেলা ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি।

গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকে, জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিল। ফ্যাক্টরির ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিকস দিয়ে হাত পা বেঁধে ফেলে তাঁরা।
৪ মিনিট আগে
বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ বিশ্বাসের বিরুদ্ধে। পরে ফোনে ওই দোকানিকে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
৬ মিনিট আগে
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। অভিযুক্ত ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
১৫ মিনিট আগে
দেশের বিভিন্ন স্থানের টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন। আজ শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে ৩টি ইভেন্টে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগে