
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কবির রেজা ও তাঁর স্ত্রী রোকেয়া খাতুন এবং পরিচালক আরিফ মোতাহার এবং তাঁর স্ত্রী নাজমা আরিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
দুদকের পৃথক আবেদনে বলা হয়, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এমডি কবির রেজা ও তাঁর স্ত্রীর রোকেয়া খাতুন এবং পরিচালক আরিফ মোতাহার ও তাঁর স্ত্রী নাজমা আরিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দুদক জানতে পারে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তা ছাড়া সার্বিক অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা রোহিত করা একান্ত প্রয়োজন।
আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (স্পেশাল ব্রাঞ্চ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের নির্দেশ দেন।

কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
আওয়ামী লীগের এক নেতার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায়। গত বছরের ৬ মার্চের সেই সংঘর্ষের মধ্যে পড়ে এক পক্ষের হাতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
৭ ঘণ্টা আগে