
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
ফাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপপরিদর্শক আমির হামজা। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কিছু ছাত্রলীগ নেতা ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিলে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার জন্য ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানা এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরের অংশে ষড়যন্ত্রমূলক মিটিং করেন। মিটিং চলাকালে সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের মধ্যে তদন্তে সন্দিগ্ধ আসামি আর এস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য–প্রমাণ পাওয়া গেছে। মামলাটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা। এমতাবস্থায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং কারাগারে আটক রাখা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করেন একদল শিক্ষার্থীসহ কয়েকজন। এরপর রাজধানীর শাহ আলী থানা–পুলিশের কাছে সোপর্দ করেন তারা। পরবর্তীতে ফাহিমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক গুলশান থানার এক হত্যা মামলায় পরদিন ৩০ মার্চ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে ও গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার আড়িয়ামারা খালের পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া মারজিয়া খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার সকালে খালের পানিতে ভেসে ওঠে তার মরদেহ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে এ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত হয়েছে পাঁচ বছরের শিশু প্রিয়াস বড়ুয়া। অটোরিকশার চুক্তিপত্র ও ১ লাখ ১৭ হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের প্রাথমিক ধারণা পুলিশের। অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া পলাতক।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে