
রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকাল ৬টার দিকে সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাঁদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, বিভিন্ন নেতাকর্মীর ছবিসংবলিত আটটি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের যাতায়াতে ব্যবহারের জন্য দুটি বাস ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৪ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশতলা মোড়ে ইউশা পেট্রলপাম্পের সামনে রাজাপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
১২ মিনিট আগে
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
১৪ মিনিট আগে