মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্থগিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মশিহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী মশিহুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মুগদা সড়কের দুই পাশের উচ্ছেদ অভিযান ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অধিগ্রহণ করে জমির মূল্য পরিশোধের পর ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যে আবেদন দেওয়া হয়েছে তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে স্থানীয় বাসীন্দা সালাউদ্দিন ও মাহবুবুর রহমানসহ ৩২ জন রিটটি করেন।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৩০ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
১ ঘণ্টা আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে