
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট-বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়। মামুন ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে।
মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টায় ইট-বালু ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন। ভোর পৌনে ৫টায় তাঁকে বাসা থেকে মোবাইল ফোনে দুই যুবক ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে ছিলেন মামুন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিহত ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তাঁর নিজের কোনো অপরাধ থাকলে তিনি শাস্তি পেতে
২ ঘণ্টা আগে